Review of Sultan's Dine
সুলতান ডাইনের বিরিয়ানি হোম ডেলিভারি নিয়েছিলাম। তবে এবার অভিজ্ঞতাটা একটু হতাশাজনক ছিল। ফুড ডেলিভারিতে দেরি হয়েছে, আবার বিরিয়ানিতেও লবণ একটু বেশি মনে হয়েছে। সুলতান ডাইনের বিরিয়ানি সব সময়ই আমার পছন্দের তালিকার শীর্ষে ছিল। তাই এবার একটু হতাশ হতে হলো। আশা করি, তারা বিষয়গুলো গুরুত্ব দিয়ে আগের মতো মান বজায় রাখবে।
Date of experience: August 30, 2026