Review of Sultan's Dine
Verified
সুলতান'স ডাইন ২১ ও ২২ অক্টোবর ২০২৬ তারিখে ৫০% ডিসকাউন্ট অফার ঘোষণা করেছে, যেখানে সর্বনিম্ন অর্ডার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ছাড় ২৫০ টাকা। অফারটি শুধুমাত্র অ্যাপের মাধ্যমে অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু দুঃখজনক বিষয় হলো, অফারের প্রথম দিন ২১ অক্টোবর সকাল থেকেই তাদের অ্যাপ কাজ করছে না! তাহলে কাস্টমাররা অর্ডার করবেন কীভাবে? একদিকে এত বড় ডিসকাউন্টের প্রচারণা, অন্যদিকে অফারের প্রথম দিন থেকেই অ্যাপ অচল - বিষয়টি অত্যন্ত হতাশাজনক। এভাবে অফার প্রচার করে কাস্টমারদের আকৃষ্ট করা, অথচ অর্ডার করার সুযোগ না থাকা, কাস্টমারদের সঙ্গে প্রতারণার মতোই মনে হচ্ছে।
Date of experience: October 21, 2026