Reviews from Mr Hacker

Beginner

Review for Badhon's World

Mr Hacker
Mr Hacker
June 30, 2026

1

পণ্যের মান, প্রোডাক্ট অ্যাভেইলেবিলিটি, রিসেলার এক্সপেরিয়েন্স, কাস্টমার সাপোর্ট, টার্মস অ্যান্ড কন্ডিশনস ও সার্ভিস কোয়ালিটি

একদম ফালতু সার্ভিস। হাই-কোয়ালিটি প্রোডাক্টের নাম দিয়ে লো-কোয়ালিটি প্রোডাক্ট ৩ গুণ দাম রাখে। রিসেলার হিসেবে জয়েন করে আমার একদমই খারাপ এক্সপেরিয়েন্স হয়েছে। আমার ২০০০ টাকাটাই নষ্ট । প্রোডাক্ট অর্ডার করার পরে ৭ দিন ঝুলিয়ে রেখে পরে বলে প্রোডাক্ট স্টক আউট। ক্লাসের নাম দিলেও আমার কাছে মনে হয়েছে অনেক সময় তাদের ওয়েবসাইট আর পেজ প্রমোশনেই বেশি ফোকাস করা হয়। প্রোডাক্ট কোয়ান্টিটিও খুব কম। রিসেলার হাজার হাজার কিন্তু প্রোডাক্ট ৮০০ টাও থাকে না, আবার ৫–১০ করে কোয়ান্টিটি দেয়। তার উপর তারা নিজেরাও সেল দেয়। তাহলে রিসেলাররা লাভ করবে কীভাবে? অভিযোগ করলে আবার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেয়— এমন অভিজ্ঞতাও হয়েছে। জয়েন হওয়ার সময় পেমেন্ট কমপ্লিট করার পরে টার্মস অ্যান্ড কন্ডিশনস দেয়, পরে আবার অনেক রুলস সেট করে রাখে যেগুলো সব দিক দিয়ে তাদের নিজেদের পক্ষেই যায়। অভিযোগ করলে অনেককেই আবার রিসেলার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার ভয় দেখানো হয় আর একটি ভিডিওতে এমন কথাও বলা হয়েছে যে তার বাবা পুলিশ, মামা আর্মি— যা করার করে নে টাইপ কথা। এগুলো আমার কাছে খুবই অপ্রফেশনাল লেগেছে। আরেকটা জিনিস, তাদের প্রথম দিকের কিছু রিসেলার আর মডারেটর যখন দেখল যে প্রতি প্রোডাক্টে অনেক লাভ করা যায়, তখন তারা নিজেরাই টিম বানিয়ে আলাদা সাপ্লাই এনে নিজেদের রিসেলার প্ল্যাটফর্ম শুরু করেছে। আমার কথা হলো— যদি কেউ একই ধরনের প্রোডাক্ট ২ গুণ কম দামে দিতে পারে, তাহলে সমস্যা কোথায়? মানুষ তো স্বাভাবিকভাবেই সেখানেই যাবে যেখানে ভালো লাভ, ভালো দাম আর ভালো সার্ভিস পাবে। এটা আমার নিজের অভিজ্ঞতা আর মতামত।

Date of experience: September 20, 2025