Review for Daraz Online Shopping
January 27, 2026
দুই দিন আগে আমি Daraz থেকে একটি ট্রিমার অর্ডার করি, বিশেষ ডিসকাউন্ট অফারে। কিন্তু কোনো কারণ ছাড়াই সেলার আমার অর্ডারটি বাতিল করে দেয়। আমি এ ধরনের সমস্যা অনেকবার ভোগ করেছি। মাঝে মাঝে অফারগুলো ফেক মনে হয়-কোনো গ্রাহক আসলেই অর্ডার করতে পারবে কিনা বা অর্ডার ডেলিভারি হবে কিনা, তা নিশ্চিত নয়। আমি কয়েকবার এমন অর্ডার করেছি, সেলার আমার অর্ডার অকারণ বাতিল করেছে। আশা করি Daraz এই সমস্যার সমাধান করবে।
Date of experience: January 24, 2026
Review for Ostad
January 27, 2026
আমি Ostad-এর Complete Web Development with PHP Laravel কোর্সটি করেছি (Batch 2)। আমার শিক্ষক ছিলেন Hasin Hayder ভাই এবং Rabbil ভাই। কোর্সের সাপোর্ট এবং শিক্ষকরা খুবই ভালো। কোর্সের ড্যাশবোর্ড খুবই অর্গানাইজড ছিল, আমাদের প্র্যাকটিস এবং অ্যাসাইনমেন্ট ট্র্যাক করা হতো এবং স্কোরও দেওয়া হতো। কোর্সের কোয়ালিটি অসাধারণ এবং এখানে যারা শিক্ষক, তারা বাংলাদেশের টপ সারির মেন্টরদের মধ্যে পড়েন।
Date of experience: January 03, 2025
Review for CityCart
Verified
December 30, 2025
CityCart থেকে কেনাকাটার অভিজ্ঞতা ভালো ছিল। পণ্যের কালেকশন ভালো, তথ্যও পরিষ্কারভাবে দেওয়া আছে। অর্ডার করা সহজ ছিল আর সময়মতো ডেলিভারি পেয়েছি। দামের দিক থেকেও ঠিকঠাক। ইলেকট্রনিক্স কেনার জন্য আমার কাছে CityCart বিশ্বাসযোগ্য একটা অপশন।
Date of experience: November 20, 2025
Replied by CityCart
ধন্যবাদ আপনাকে মূল্যবান রিভিউটি দেওয়ার জন্য
Reply Date: 2026-01-20 13:02:05